শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১০

শিরোনাম :
মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান
বরিশালে বিএনপি’র ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক ও শীতবস্ত্র বিতরন করা হয়

বরিশালে বিএনপি’র ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক ও শীতবস্ত্র বিতরন করা হয়

dynamic-sidebar

বরিশাল জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে বেসরকারী উন্নয়ন সংগঠন অর্পন বাংলাদেশ এর আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন কালে প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি এ্যাড.মজিবর রহমান সরোয়ার বলেন, দেশে বিনা ভোটের সরকার জাতীয় সংসদকে অকার্যকর করে ফেলেছে। তারা দেশের মানুষকে দুটি ভাগে বিভক্ত করে রেখেছে। রাজনীতি হচ্ছে জনগনের খেদমত করা। আজকের দিনে রাজনীতি হচ্ছে লাইন্সেস আর পারমিট পাওয়া রাজনীতির এধারা থেকে বেড় হয়ে আসতে হবে। আত্ব মানবতা সেবার রাজনীতি আজকের দিনে নাই বললে চলে। আজ দুপুর আড়াই টায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করেন। অর্পন বাংলাদেশের বরিশাল কো-অডিনেটর আমিনুল ইসলাম লিপনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরন কালে আরো বক্তব্য রাখেন অর্পন জেলা কো-অডনেটর ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মাহাবুবুর রহমান পিন্টু। এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাইনুল ইসলাম শিহাব,জাবের আবদুল্লাহ সাদী, আজিজুর রহমান মামুন(ভূইয়া মামুন),আল আমিন,সফিউর রহমান কামাল,বিপ্লব হোসেন,তাছবির চৌধুরী,সৈয়দ নাদিম হোসেন,জনি,নজরুল,ইব্রাহিম ও সাইদুল প্রমুখ। অর্পন এর পক্ষ ৫০জন ক্ষতিগ্রস্থ বিএনপি পরিবারের মাঝে আর্থিক ও শীতবস্ত্র কম্বল দেওয়া হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net