বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৩

শিরোনাম :
বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ বিএম কলেজ থেকে শিবির কর্মীদের বের করে দিলো ছাত্রদল
বিদ্যুৎস্প‍ৃষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

বিদ্যুৎস্প‍ৃষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

dynamic-sidebar

চাঁদপুরঃ


চাঁদপুরে বিদ্যুৎস্প‍ৃষ্ট হয়ে মুনতাহা আক্তার নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।আজ সকাল সাড়ে ৯টায় শহরের নিউ ট্রাক রোডস্থ খান বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মুনতাহা শহরের আল-আমিন মডেল মাদরাসার শিক্ষক মাহবুবুর রহমানের মেয়ে। সে আল-আমিন স্কুলের কলেজের ১০ম শ্রেণির ছাত্রী।মুনতাহার আত্মীয় ফখরুল ইসলাম বাংলানিউজকে জানান, রাতে কোনো এক সময় ঘরের বারান্দায় কাপড় টানানোর জিআই তার আর বিদ্যুতের তার কোনোভাবে এক হয়ে যায়। সকালে মুনতাহা বারান্দায় থাকা জিআই তারে টানানো তার স্কাফ আনতে যায়। এসময় সে বিদ্যুৎস্প‍ৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরে আলম মৃত ঘোষণা করেন।চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়ালি উল্যাহ ওলি জানান, বিদ্যুৎস্প‍ৃষ্ট হয়ে মুনতাহার মৃত্যু হয়েছে। তার মরদেহ হাসপাতালে রয়েছে। পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net