, ,

শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চু’রি নিজ জমিতে উন্নয়ন কাজ করতে গিয়ে বিপাকে বরিশাল সিটি কর্পোরেশন! জাতীয় পার্টির বরিশাল মহানগর আহ্বায়ক হাবুল আটক দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বাংলাদেশি খেলোয়াড়কে আছাড় দেওয়ায় নাইজেরিয়ান খেলোয়াড়কে মারধর পূজায় গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির ‘দরকষাকষি করে ঘুষ নেওয়া’ সেই ভূমি কর্মকর্তাকে বদলি
বরিশাল রিপোর্টার্স ইউনিটির অর্ধবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বরিশাল রিপোর্টার্স ইউনিটির অর্ধবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

dynamic-sidebar

বরিশাল রিপোর্টার্স ইউনিটির অর্ধবার্ষিক সাধারণ সভা আজ ২৬ জানুয়ারি ২০১৮
শুক্রবার সকাল সাড়ে দশটায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি
নজরুল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অর্ধবার্ষিক সাধারণ সভায়
ষান্মাষিক রিপোর্ট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদার।
আয়-ব্যয়ের হিসে তুলে ধরেন কোষাধাক্ষ্য রবিউল ইসলাম।
সংগঠনের বিভিন্ন কার্যক্রম, পরিকল্পনা ও করনীয় নিয়ে সাধারন আলোচনায় অংশ
নেন, সিনিয়র সদস্য আনিসুর রহমান স্বপন, সুশান্ত ঘোষ, কামাল মাছুদুর
রহমান, কামরুল আহসান, মিথুন সাহা, মুশফিক সৌরভ, মীর খলিলুর রহমান, পরিতোষ
সরকার, আবুল বাশার প্রমুখ। সভায় সংগঠনের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা
নিয়ে সদস্যরা মুক্ত আলোচনা করেন। সভায় আরো উপস্থিত ছিলেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আলী
খান জসিম, সহ-সভাপতি বিধান সরকার, যুগ্ম সম্পাদক মাসুক কামালসহ সংগঠনের
সদস্যবৃন্দ। সভায় বক্তারা বলেন, তথ্য সংগ্রহ ও খবর প্রকাশ করতে গিয়ে সংবাদকর্মীরা
নানাভাবে হয়রানী, হুমকি, হামলা-মামলার শিকার হচ্ছেন। এসব ঘটনার তীব্র
নিন্দা, প্রতিবাদ, উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত
নিরাপত্তা প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net