, ,

শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চু’রি নিজ জমিতে উন্নয়ন কাজ করতে গিয়ে বিপাকে বরিশাল সিটি কর্পোরেশন! জাতীয় পার্টির বরিশাল মহানগর আহ্বায়ক হাবুল আটক দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বাংলাদেশি খেলোয়াড়কে আছাড় দেওয়ায় নাইজেরিয়ান খেলোয়াড়কে মারধর পূজায় গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির ‘দরকষাকষি করে ঘুষ নেওয়া’ সেই ভূমি কর্মকর্তাকে বদলি
নাব্যতা সংকটে পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসানোর কাজ ব্যাহত

নাব্যতা সংকটে পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসানোর কাজ ব্যাহত

dynamic-sidebar

নাব্যতা সংকটের কারণে পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসানোর কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন পদ্মা সেতু প্রকল্পের সার্ভেয়ার (সিএসসি) মীর ফারুক হোসেন। শনিবার সকাল থেকে শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তের ৩৮ ও ৩৯ নম্বর পিলারের উপর দ্বিতীয় স্প্যান বসানোর কাজ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত চেষ্টা করেও স্প্যানটি বসানো সম্ভব হয়নি। মীর ফারুক হোসেন জানান, ৩৮ ও ৩৯ পিলারের মাঝখানে অধিক গভীরতা ও স্রোতের কারণে স্প্যানটি নিয়ে ভাসমান ক্রেনটি বার বার চেষ্টা করেও পিলারের কাছে মুভ করতে পারছে না। তাই কিছুটা সমস্যা হচ্ছে । তবে স্প্যানটি বসানোর জন্য চেষ্টা করা হচ্ছে। এর আগে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের মধ্যে পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয়। ৫ মাসের ভেতরই বসছে দ্বিতীয় স্প্যান। স্টিলের এ স্প্যানটির ওজন প্রায় ৩ হাজার ১৪০ টন। এটি শক্তিশালী ক্রেন দিয়ে মাওয়া প্রান্ত থেকে আনা হয়েছে। পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম জানান, কুয়াশার কারণে স্প্যান বসানোর কাজে কিছুটা ব্যাঘাত হয়েছে। ১২টি স্প্যান প্রকল্প এলাকায় আছে। তৃতীয় স্প্যানটিও বসানোর মতো অবস্থায় আছে। এখন কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net