, ,

শিরোনাম :
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মেহেন্দীগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হলো বরিশালের ইজতেমা

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হলো বরিশালের ইজতেমা

dynamic-sidebar

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হলো তিন দিনব্যাপী আঞ্চ‌লিক পর্যা‌য়ের বরিশাল জেলা ইজতেমা। শনিবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে লাখো মুসল্লির অংশগ্রহণে মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামায়াত বাংলাদেশের সাবেক আমির আব্দুল হামিদের ছেলে ও তাবলিগ জামায়াতের মুর‌ব্বি বিশিষ্ট চিন্তাবিদ মুফতি মওলানা আব্দুল হামিক মো. মাসুম বিল্লাহ।

১৩ মিনিটের আখেরি মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়।

এর আগে সমাপনী বয়ান করেন রাজধানীর কাকরাইলের তাবলিগ জামায়াতের মুরব্বি মওলানা মোহাম্মদ উল্লাহ।

এদিকে ইজতেমা শেষে বরিশাল থেকে ৪০ দিনের ৯০টি চিল্লা জামায়াত বের হওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর পাশাপাশি ১০ থেকে ২০ দিন মেয়াদী আরো ২০টি চিল্লা জামায়াত বের হবে। যার মধ্যে প্রবাসী জামায়াত থাকবে বলে জানিয়েছেন তাবলিগের সদস্য মওলানা আব্দুল মান্নান।

এর আগে গত ২৫ জানুয়ারি বরিশালের নবগ্রাম রোড এলাকায় সদর উপজেলা পরিষদ কার্যালয়ের পেছন ভাগে প্রায় ১৪ একর জমির উপর আয়োজন করা হয়।

এতে বরিশাল মহানগর এবং জেলার ১০টি উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের তাবলিগ জামায়াতের সাথী এবং মুসল্লিরা অংশগ্রহণ করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net