, ,

শিরোনাম :
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মেহেন্দীগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ
বঙ্গবন্ধুর গড়া “ইসলামিক ফাউন্ডেশনের” ভূয়া কেন্দ্র দেখিয়ে বেতন খাচ্ছে চাঁদপুরা ইউপির আ’লীগ নেতার কন্যা।

বঙ্গবন্ধুর গড়া “ইসলামিক ফাউন্ডেশনের” ভূয়া কেন্দ্র দেখিয়ে বেতন খাচ্ছে চাঁদপুরা ইউপির আ’লীগ নেতার কন্যা।

dynamic-sidebar

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গনশিক্ষা কার্যক্রমের নামে কাগজে কলমে কেন্দ্র দেখিয়ে মাসিক ৬ হাজার টাকা করে বেতন তুলছেন বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউপির চাদপুরা গ্রামের মহিলা ইউপি সদস্য আকালিমা বেগম ও আ’লীগ নেতা ইউসুফ আলীর কন্যা ইভা আক্তার বলে অভিযোগ উঠেছে।বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।তালুকদার বাড়ির বাংলো সংলগ্ন একাধীক বাসিন্দারা প্রতিবেদককে জানান, ১৬ সালে ইসলামিক ফাউন্ডেশন থেকে আমাদের এখানে একটি গনশিক্ষা কেন্দ্র আসে যেখানে শিক্ষক হিসেবে নিয়োগ পান ইভা আক্তার । কিন্তু প্রায় ২ বছর যাবৎ এখানে কোন শিক্ষা কার্যত্রম চলেনা। যদি কোন কর্মকর্তা পরিদর্শনে আসে তাদেরকে ম্যানেজ করে ওই শিক্ষিকার বাবা ইউসুফ সিকদার।এভাবেই চলছে ইভা আক্তারের হন শিক্ষা কার্যক্রম।এব্যাপারে ওই ওয়ার্ডের ইউপি সদস্য মীর বাহাদুর হোসেন কালাম জানান, স্থানীয়রা আমাকে বিষয়টি বলেছে আমি শিক্ষার্থীদের পড়ানোর তাগিদ দিলেও সেটা করছে না ওই শিক্ষিকা।বঙ্গবন্ধুর গড়া প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের গন শিক্ষাকার্যক্রমের নামে এমন অনিয়মের ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে দাবী জানিয়েছেন এলাকাবাসী। কেন্দ্র অনিয়মের ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশন বরিশাল এর জেলা কর্মকর্তা (ফিল্ড অফিসার) রেজা মো: মহাসিন বলেন, বিষয়টি আমার জানা নাই অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।স্থানীয়রা এ ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশন বরিশাল জোনের পরিচালক বরাবর লিখিত অভিযোগ করবেন বলে জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net