বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১৭

শিরোনাম :
জেলখানায় থেকে নির্বাচনে সমস্যা কী?: এরশাদ

জেলখানায় থেকে নির্বাচনে সমস্যা কী?: এরশাদ

dynamic-sidebar

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমরা খালেদা জিয়াকে বলব- আদালতের রায় মেনে নিতে। আমরাও তো জেলখানায় থেকে নির্বাচন করে ৫০ আসন পেয়েছিলাম। জেলখানায় থেকে নির্বাচন করলে সমস্যা কী?’

এরশাদ বলেন, ‘সহায়ক সরকার বিশ্বাস করি না। সংবিধানে যে আইন লেখা আছে- সে অনুযায়ীই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে।’

সাবেক এই রাষ্ট্রপতি সাংবাদিকদের জানান, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ৩শ’ আসনে প্রার্থী দেয়ার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।’

শুক্রবার দুপুরে ময়মনসিংহ সদরের চরখরিচায় জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়ার বার্ষিক ওয়াজ মাহফিলে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পরে তিনি মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে বক্তব্য দেন।

এই ওয়াজ মাহফিলে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির নেতা ফখরুল ইমাম এমপি, সালাহউদ্দিন আহমেদ মুক্তি এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক উপদেষ্টা ডা. কে আর ইসলাম, জাপা নেতা জাহাঙ্গীর আহমেদ, আব্দুল আউয়াল সেলিমসহ স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net