, ,

শিরোনাম :
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মেহেন্দীগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ
পদত্যাগ করেছেন বিচারপতি আবদুল ওয়াহ্‌হাব মিঞা

পদত্যাগ করেছেন বিচারপতি আবদুল ওয়াহ্‌হাব মিঞা

dynamic-sidebar

পদত্যাগ করেছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞা। আজ শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র পাঠান।

সুপ্রিম কোর্টের একটি সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় আবদুল ওয়াহ্‌হাব মিঞা ওই পদত্যাগপত্র পাঠিয়েছেন। প্রধান বিচারপতির নিয়োগের পর রাষ্ট্রপতি আবদুল হামিদ বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি। পরে সন্ধ্যায় রাষ্ট্রপতির দপ্তর থেকে ওই পত্রটি গ্রহণ করা হয়।

দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে নিয়োগ দেওয়ার পরই পদত্যাগ করলেন আবদুল ওয়াহ্‌হাব মিঞা।

গত বছরের ৩ অক্টোবর তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটিতে গেলে প্রধান বিচারপতির দায়িত্বভার দেওয়া হয় আবদুল ওয়াহ্‌হাব মিঞাকে। এর মধ্যেই ছুটিতে থেকে সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগ করেন। বয়সসীমা অনুযায়ী আবদুল ওয়াহ্‌হাব মিঞা আপিল বিভাগে দায়িত্ব পালন করতে পারতেন ২০১৮ সালের ১০ নভেম্বর পর্যন্ত।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net