রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২৬

বরিশাল নগরী থেকে বিএম কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগ

dynamic-sidebar

বরিশাল নগরী থেকে বিএম কলেজের নিপা পাল নামে এক ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার নগরীর শংকর মঠের সামনে থেকে তাকে অপহরণ করা হয় বলে জানিয়েছেন অপহৃতা নিপার ভাই পিয়াস পাল। নিপা পাল বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়ন এলাকার বিজয় পালের মেয়ে। নিপা পালের ভাই পিয়াস পাল অভিযোগ করে বলেন, ‘বিএম কলেজ সংলগ্ন শংকর মঠের অপজিটের গলির মধ্যে ৪তলা একটি বাড়ির মেসে থাকতো নিপা। শুক্রবার আমি বরিশালে কাজে এসে পোর্ট রোডের একটি হোটেলে উঠি। সেখান থেকে নিপাকে ফোন করে ওর মেস সংলগ্ন শংকর মঠের সামনে দাঁড়াতে বলি। এরমধ্যে বিকেল সাড়ে ৩টার দিকে গিয়ে দেখি মোটরসাইকেল যোগে ৪/৫ জন বখাটে মিলে আমার বোন নিপাকে উত্ত্যক্ত করছে। এসময় নিপা আমাকে জড়িয়ে কান্না কাটি শুরু করলে আমি ওই বখাটেদের চলে যেতে বলি। তবে উল্টো তারা আমাকে গালাগাল শুরু করে। একপর্যায়ে তাদের সাথে আমার হাতাহাতি হয়। আশ পাশের লোকজন এসে আমাকে দ্রুত থানায় খবর দিতে বলে। আমি দ্রুত থানায় গিয়ে জানাই। কিন্তু পড়ে ঘটনাস্থলে এসে ওই বখাটে এবং আমার বোন কাউকেই দেখতে পাইনি। ওরা আমার বোনকে অপহরণ করে নিয়ে গেছে।’ পিয়াস আরো বলেন, ‘খোঁজ নিয়ে জানতে পেরেছি ওই বখাটেদের মধ্যে আলামিন হচ্ছে মূল হোতা। তার বাড়ি সাতক্ষীরাতে। এছাড়া বরিশালে তার আত্মীয় সরকারি মহিলা কলেজের শিক্ষক আলাউদ্দিনের কাছে জিজ্ঞাসা করা হলে তিনিও আলামিন বখাটে ছেলে বলে জানান। শুক্রবার অভিযোগ নিতে থানা পুলিশ অনেক গড়িমসি করার পর শনিবার উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশে তারা তদন্তে নামতে আগ্রহী হয়।’ বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের উপ পরিদর্শক মশিউর রহমান জানান, বোনকে না পেয়ে ওই ছেলে থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। তবে প্রাথমিকভাবে জানতে পেরেছি মেয়েটি প্রাপ্ত বয়স্ক এবং একটি ছেলের সাথে পালিয়ে গিয়েছে। এয়াড়াও তারা বিবাহ করে আত্মগোপনে রয়েছে। কিন্তু তাদের মোবাইল ফোন বন্ধ রয়েছে। ফোনটি খোলা হলে সবকিছু পরিষ্কার হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net