, ,

শিরোনাম :
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মেহেন্দীগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ
আপত্তিকর ছবি তুলে জিম্মি করার মামলায় দেবরসহ গ্রেফতার ২

আপত্তিকর ছবি তুলে জিম্মি করার মামলায় দেবরসহ গ্রেফতার ২

dynamic-sidebar

বরিশালের গৌরনদী উপজেলায় ভাবির আপত্তিকর ছবি মোবাইল ফোনে ধারণ করে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মামলায় দেবরসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন-দেবর উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসিন্দা সুজন বেপারী (২৫) ও তার বন্ধু রিপন সরদার (৩০)।

শনিবার (৩ ফেব্রুয়ারি) মামলা দায়েরের পর তাদের গ্রেফতার করা হয়।
গৌরনদী মডের থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন জানান, সুজন বেপারীর বড় ভাই দুবাই চলে গেলে তার স্ত্রী স্বামীর বাড়িতেই বসবাস করতেন।

বাদী মামলায় উল্লেখ করেন, সুজন আপত্তিকর ছবি তুলে তাকে অসামাজিক কাজের প্রস্তাব দেন। এতে রাজি না হলে তার বন্ধু একই গ্রামের রিপন সরদারের সহায়তায় ছবি ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেন।
এ ঘটনায় শনিবার ভিকটিম বাদী হয়ে সুজন ও তার বন্ধু রিপন সরদারকে আসামি করে গৌরনদী মডেল থানায় মামলা করেন।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আফজাল হোসেন জানান, শনিবার মামলার পর লক্ষণকাঠী গ্রামে অভিযান চালিয়ে পুলিশ সুজন ও রিপনকে গ্রেফতার করেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net