, ,

শিরোনাম :
বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক গৌরনদীর ৭০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান পটুয়াখালীর হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহত কলেজের অধ্যক্ষ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না সরোয়ার ডেঙ্গু আক্রান্ত মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
গৌরনদীতে ব্যবসায়ীর উপর হামলা- কাউন্সিলরের ভাই গ্রেফতার

গৌরনদীতে ব্যবসায়ীর উপর হামলা- কাউন্সিলরের ভাই গ্রেফতার

dynamic-sidebar

চাঁদাবাজিতে বাঁধা দেওয়ায় বরিশালের গৌরনদী পৌর সভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. খায়রুল খান ও তার সহযোগীদের হামলায় দুই ব্যবসায়ী জখম হওয়ার মামলায় গত শুক্রবার সন্ধ্যায় গৌরনদী মডেল থানা পুলিশ টরকী বন্দর এলাকা থেকে এজাহারনামীয় আসামি পৌর কাউন্সিলরের ছোট ভাই মো. রনি খান(২৪)কে গ্রেপ্তার করেছে। আজ শনিবার আসামিকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এজাহারে প্রকাশ, টরকী ট্রলার ঘাটের মওকুফ করার পরে জোরপূর্বক টোল আদায় করে ২নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মো. খায়রুল খানের নিযুক্ত সাহানাজ সরদার (৪৫) ও তার পুত্র ইউসুব সরদার (২০)। এতে টরকী বন্দরের ব্যবসায়ী মো. আলাউদ্দিন বাধা দেওয়ায় তাকে ও তার ফুফাতো ভাই আসেদুল সরদারকে পিটিয়ে জখম করেছে খায়রুল খান ও তার সহযোগীরা। আহতদের মধ্যে আসেদুল সরদারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার ব্যবসায়ী আলাউদ্দিন বাদি হয়ে কাউন্সিলর ও যুবলীগ নেতা খায়রুল খানকে প্রধান আসামিসহ ১১ জনের নামউল্লেখ করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। শুক্রবার সন্ধ্যায় পুলিশ টরকী বন্দর এলাকায় অভিযান চালিয়ে কাউন্সিলরের ছোট ভাই মো. রনি খান(২৪)কে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার আসামিকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, অন্যান্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যহত রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net