শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩০

শিরোনাম :
মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান

বরিশালের হিজলা থেকে ১১ বিএনপি নেতা-কর্মী আটক

dynamic-sidebar

বরিশাল জেলার হিজলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি, স্বেচ্ছাসেবক, যুবদল ও ছাত্রদলের ১১ নেতা কর্মীকে আটক করেছে হিজলা থানা পুলিশ। রবিবার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল সাধারন সম্পাদক নুরুল ইসলাম, যুবদল নেতা আবুল কালাম, আঃ রহিম, ছাত্রদল নেতা মোঃ সালাউদ্দিন সহ ১১জন নেতা-কর্মীকে গ্রেপতার করেছে। স্থানীয় বিএনপি আহবায়ক গফফার তালুকদার বলেন বিএনপি নেতা-কর্মীদের পুলিশ প্রশাসনকে অনৈতিক ব্যাবহার করে গ্রেপতারের মাধ্যমে রাজনৈতিক হয়রানী করা হচ্ছে।হিজলা বিএনপি নেতা-কর্মীরা সহিংষতা বিশ্বাষ করে না।
এব্যপারে হিজলা-মেহেন্দিগঞ্জ উপজেলার সাবেক এমপি ও উত্তর জেলা বিএনপি সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ বিএনপি নেতা-কর্মীদের কারন ছাড়া গ্রেপতারের মাধ্যমে যে হয়রানী করা হচ্ছে তার তিব্র নিন্দা জানিয়ে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবী করেন। অপরদিকে হিজলা থানা ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা যাদের আটক করেছি তাদের অনেকের বিরুদ্বে মাদক মামলা,ওয়ারেন্টভূক্ত আসামী রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net