, ,

শিরোনাম :
আগৈলঝাড়ার ওসি মাসুদ খান বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত অধ্যক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, ক্ষমা চাইলেন শিক্ষার্থীরা বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার উদ্যোগ বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায়
বরিশালে প্রধানমন্ত্রীর জনসভায় আসা গাড়িগুলো পার্কিং এর নির্দেশিকা

বরিশালে প্রধানমন্ত্রীর জনসভায় আসা গাড়িগুলো পার্কিং এর নির্দেশিকা

dynamic-sidebar

৮ই ফেব্রুয়ারী, ২০১৮ বৃহস্পতিবার দুপুর ২ টায় বঙ্গবন্ধু উদ্যানে মাননীয় প্রধানমন্ত্রীর জনসভার সময় বিভিন্ন জায়গা থেকে আসা গাড়ি গুলোর পার্কিং এর জন্য বরিশালে জায়গা নির্ধারণ করে দিয়েছে সড়ক ও পরিবহন উপ-কমিটি। সড়ক ও পরিবহন উপ-কমিটির কাওছার হোসেন শিপন জানায়, মাননীয় প্রধানমন্ত্রীর জনসভায় বিভিন্ন জায়গা থেকে লাখ লাখ নেতাকর্মীরা সমাবেত হবে। মানুষের যাতায়াত নির্বিঘ্নে করতে সড়ক ও পরিবহন উপ-কমিটি যানবাহন পার্কিং এর জন্য জায়গা নির্ধারণ করেছে। যে সব জায়গায় গাড়ি পার্কিং করা যাবে- বরিশাল পটুয়াখালী সড়কের জন্য সোনারগাঁও টেক্সটাইল মিল সংলগ্ন শাওন ফিলিং স্টেশন, বরিশাল ঝালকাঠী সড়কের জন্য রূপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন বির উত্তম মাঠ। এছাড়া গাড়ি পার্কিং এর জন্য সরকারি হাতেম আলী কলেজ ও পড়েশ সাগর মাঠ নির্ধারণ করা হয়েছে। মাহিন্দ্রা ও মটোর সাইকেল পার্কিং এর জন্য পার্কিং এর স্থান শহীদ আব্দুর রব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং টিটিসি মাঠ। নির্ধারিত পার্কিং স্থানে নেতাকর্মী বাহী যানবাহন পার্কিং এর সময় অবশ্যই গাড়ির চালক/হেলপার গাড়িতে অবস্থান করতে হবে। এছাড়া যার মাধ্যমে গাড়ি নেওয়া হয়েছে তিনি ও চালক একে অপরের মোবাইল নাম্বার বিনিময় করে রাখতে হবে যেন বিশেষ প্রয়োজনে তাৎক্ষণিকভাবে পারস্পরিক যোগাযোগ করা যায়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net