, ,

শিরোনাম :
আগৈলঝাড়ার ওসি মাসুদ খান বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত অধ্যক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, ক্ষমা চাইলেন শিক্ষার্থীরা বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার উদ্যোগ বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায়
প্রধানমন্ত্রীর বরিশাল সফর উপলক্ষে র‌্যাব-৮’র তৎপরতা বৃদ্ধি

প্রধানমন্ত্রীর বরিশাল সফর উপলক্ষে র‌্যাব-৮’র তৎপরতা বৃদ্ধি

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সফর উপলক্ষে তৎপরতা বৃদ্ধি করেছে র‌্যাব-৮। আগামী ৮ ফেব্রুয়ারি তার আগমনে বিশেষ নিরাপত্তা হিসেবে বরিশাল জেলার বিভিন্ন স্থানে র‌্যাবের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী র‌্যাব সদস্যরা বরিশাল শহরের বিভিন্ন স্থানে বিশেষ নিরাপত্তা টহল এবং চেকপোস্টের ব্যবস্থা করেন। এছাড়াও র‌্যাবের গোয়েন্দা বিভাগের সদস্যরা তথ্য সংগ্রহ এবং নজরদারি বৃদ্ধি করেছেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো শহরজুড়ে র‌্যাবের পক্ষ হতে নিñিদ্র নিরাপত্তা প্রদান করা হবে। যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারের এই এলিট ফোর্স সর্বদা প্রস্তুত রয়েছে বলে র‌্যাবের এক খবর বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ভেন্যু ঘিরেও থাকবে র‌্যাবের নিñিদ্র নিরাপত্তা বলয়। ভেন্যুতে শতাধিক পোশাকধারী সদস্যের পাশাপাশি সাদা পোশাকেও অবস্থান করবেন র‌্যাব সদস্যরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net