সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০১

বরিশাল ও ঝালকাঠিতে বিএনপির ৭ নেতাকর্মী আটক

dynamic-sidebar

বরিশাল ও ঝালকাঠিতে বিএনপির ৭ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ বলে দাবি স্থানীয় বিএনপি নেতাদের। বুধবার (৭ ফেব্রুয়ারি) বিএনপির বরিশাল উত্তর জেলা শাখার দফতর সম্পাদক অ্যাডভোকেট নুরুল আলম রাজু জানান, মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে ৪ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে উপজেলার আন্ধারমানিক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মহসিন হাওলাদার রয়েছে। এদিকে, ঝালকাঠিতে পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক হেমায়েত হোসেনসহ বিএনপির তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে ঝালকাঠি সদরসহ চার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন নেতাকর্মীকে আটক হয়। এরা হলেন- ঝালকাঠি পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন, নলছিটি উপজেলার বিএনপি কর্মী জিহাদুল ইসলাম ও কাঁঠালিয়া উপজেলার বাবুল সিকদার।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net