রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১১

হিজলায় স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার

dynamic-sidebar

বরিশালের হিজলায় পুকুর থেকে হাত ভাঙা এবং রক্তাক্ত অবস্থায় ১৪ বছর বয়সী এক কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বড় জালিয়া ইউনিয়নের চর বাউশিয়া গ্রামের নিজ বাড়ির পাশের পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত আহসান বেপারী ওই এলাকার শাহআলম বেপারীর ছেলে এবং হিজলা বিসিডি বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।

হিজলা থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, আহসান মঙ্গলবার বিকালে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরে প্রতিবেশীরা রাতে তাদের বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় ওই কিশোরকে দেখতে পান। তখন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই জাকির হোসেন বলেন, ‘আহসানের বাম ও ডান হাতের কব্জি ভাঙা এবং বাম হাতের জোড়ায় ভাঙা ও কনুতে রক্তাক্ত জখম ছিল।’ তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে— ওই কিশোরকে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net