শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:০৮

শিরোনাম :
মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান
বাউফলে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ- আহত ২০

বাউফলে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ- আহত ২০

dynamic-sidebar

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে আওয়ামী লীগের দুই গ্রুপের হাতাহাতিতে পাঁচজন আহত হয়েছেন। রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি শান্ত হলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সকাল ১১টায় বাউফল থানার নবনির্মিত ভবন উদ্বোধন করেন।

স্থানীয়রা জানান, দুই গ্রুপের সংঘর্ষের সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল থানার নবনির্মিত ভবনের ভেতরে ছিলেন। বাইরে মঞ্চস্থলে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় তারা চেয়ার ছুড়ে মারে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর সুধীসমাবেশ শুরু হয়। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ ও বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলামসহ জেলা প্রশাসন, পুলিশ কর্মকর্তা, বিজিবি কর্মকর্তা, র‌্যাব ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘মাদক নিয়ন্ত্রণ আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমারা আশা করি দেশের আইনশৃঙ্খলা বাহিনী জনগণের সহায়তা নিয়ে খুব দ্রুত মাদকের ভয়াবহতা থেকে দেশকে রক্ষা করবে।’
বাউফল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবদুর রউফ জানান, আহত পাঁচজন হলো মো. জহিরুল ইসলাম, মো. কামাল, মো. আলতাফ উদ্দিন, মিজানুর রহমান ও মো. খোকন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আবদুল মোতালেব জানান, স্লোগান নিয়ে একটু ঝামেলা হয়েছে। তেমন বড় ধরনের কিছু ঘটেনি।
৬ কোটি ৪৫ লাখ টাকায় নির্মিত এ ভবনটিতে নারী ও পুরুষ পুলিশ সদস্যদের জন্য আলাদা ব্যারাক, আটকদের রাখার জন্য পর্যাপ্ত ব্যবস্থা ও কনফারেন্স রুম রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net