মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০৭

শিরোনাম :
উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
সাংবাদিকদের চিকিৎসা দেয়া হবেনা বরিশাল মেডিকেলে!

সাংবাদিকদের চিকিৎসা দেয়া হবেনা বরিশাল মেডিকেলে!

dynamic-sidebar

ফইজুল ইসলাম:-

গত ১২মার্চ দুপুর ২টায় বরিশালের আঞ্চলিক দৈনিক আজকের তালাশের প্রকাশক ও সম্পাদক মারুফ হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পরে। তাকে তার বেশ কয়েকজন সহকর্মীরা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। জরুরী বিভাগে তাকে তিনতলায় মেডিসিন ৬ এ ভর্তি দেয়। মারুফ হোসেন ভর্তির প্রায় ঘন্টা দুই হয়ে গেলেও কোন খবর পাওয়া যায় নি কর্তব্যরত কোন নার্স কিংবা চিকিৎসকদের। অনেক খোজখুজির পরে পরে একজন ইন্টার্নি ডক্টর (মহিলা) কে মারুফ হোসেনর কথা বলা হলে তিনি তাকে দেখতে আসেন। একপর্যায়ে ইন্টার্নি চিকিৎসক জানতে পারেন রোগী সাংবাদিক। ‘কোন সাংবাদিকের চিকিৎসা শেবাচিমে দেয়া হবেনা’ বলে দ্রুত চলে যায় তিনি। এব্যাপারে তার সহকর্মী বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সদস্য তুহিন ইসলাম জানায়,মারুফ হোসনকে হাসপাতালে সাধারন রোগীদের মতোই ভর্তি করা হয়েছে। কোন জায়গায় সাংবাদিক পরিচয়ে যাওয়া হয় নি। ইন্টার্নি চিকিৎসক যখন এসে তার প্রেসার মাপছিলো তখন তিনি বললো ওনার হার্ড দূর্বল আর তখন আমাদের একজন বললো ম্যাডাম সাংবাদিকদের হার্ড কিন্তু দূর্বল হয় না। এমন কথা বলার সাথে সাথেই চিকিৎসক জিজ্ঞেস করে উনি কি সাংবাদিক তখন আমি হ্যা বলায় ‘কোন সাংবাদিকদের চিকিৎসা শেবাচিমে দেয়া হবেনা বলে চলে যায় তিনি। পরে অনেক অনুরোধের পরে এক নার্স এসে একটি ইনজেকশন দিয়ে গেলেও পরবর্তীতে বারবার কর্তব্যরত চিকিৎসকদের অনুরোধ করলেও কেউ আসেনি। সন্ধ্যায় মারুফ হোসনকে নিয়ে সহকর্মীরা হাসপাতাল ত্যাগ করে। এদিকে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তরুন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দসহ গনমাধ্যম কর্মীরা।
তারা বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেবাচিম পরিচলনা বোর্ডের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি ও মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে বিচারের দাবী জানিয়ে বলেন, সাংবাদিকরা কি মানুষ না? এভাবে যদি সাংবাদিকদের চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেয়া হয় তাহলে কি করবেন সংবাদকর্মীরা?

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net