সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৮

শিরোনাম :
বরিশাল বোর্ডে ১৫ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫ বিদ্যালয়ে সবাই ফেল বরিশাল বিভাগে পাসের হারে শীর্ষে পিরোজপুর! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ দুর্ঘটনায় আহত ববি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বিএম কলেজে ওয়ালিদ বিন সালাউদ্দিনের ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫ লঞ্চে বরিশাল সফরে মার্কিন রাষ্ট্রদূত, স্বাদ নিলেন ভিমরুলির পেয়ারার লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ
সাংবাদিক সুমন হাসানের নির্যাতনের প্রতিবাদে বরিশাল বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

সাংবাদিক সুমন হাসানের নির্যাতনের প্রতিবাদে বরিশাল বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

dynamic-sidebar

বরিশালে ডিবিসি টেলিভিশনের ক্যামেরাপার্সন সুমন হাসানের ওপর কতিপয় নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কর্তৃক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী করেছে বিএম কলেজের সচেতন শিকাষার্থীরা। আজ রবিবার বেলা সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসের সামনের সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিএম কলেজ জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি কাওসার হোসেনের সভাপতিত্বে উপস্থিত সচেতন শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন- ডিবিসি টেলিভিশনের সাংবাদিক সুমন হাসান পরিচয় দেওয়ার পরও তাকে নির্দয়ভাবে পিটিয়ে আহত করেছে কতিপয় পুলিশ। এতেই বুঝা যায়, বর্তমানে সাধারণ মানুষ পুলিশের কাছে কতটা অসহায় হয়ে পড়েছে।তারা আরো বলেন, সুমন হাসানকে আহত কারার ঘটনাস্থলে জড়িত কতিপয় পুলিশ সদস্য ছাড়াও, তাদের হুকুমদাতা উর্ধতন পুলিশ কর্মকর্তারাও জড়িত রয়েছেন বলে আমরা মনে করছি। তাই তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটি না করলে আইনের শাসন নিয়ে প্রশ্ন উঠবে। তাই এ ঘটনার উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত বিএম কলেজের সচেতন শিক্ষার্র্থীরা এই প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখবে বলেও তাদের বক্তব্যের মধ্যদিয়ে ঘোষণা দেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net