বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২৯

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যার হুমকি………. থানায় জিডি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যার হুমকি………. থানায় জিডি

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মোবাইল ফোনে জীবন নাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। যার পরিপেক্ষিতে ঐ শিক্ষার্থীর বাবা গত ১৭ ই মার্চ শনিবার এয়ারপোর্ট থানায় একটি সাধারন ডায়রি করেন। যার জিডি নং ৬০৪। ডায়রি সূত্রে জানাযায় – গত বেশ কিছুদিন যাবৎ বরিশাল বিশ্ব বিদ্যালয়ের গনিত বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ও নগরীর বিমান বন্দর থানাধীন লুৎফর রহমান সড়কের বাসিন্দা এ্যাড. আ: মন্নান মৃর্ধার ছোট মেয়ে জান্নাতুল নওরিন উর্মি কে মোবাইল ফোনে অপরিচিত নাম্বার ( ০১৯১৬- ৮৪৩৭০৭ ) থেকে কল দিয়ে জীবন নাশের হুমকি দেয়। শুধু তাই নয়- খুন করিয়া লাশ ব্রীজের উপর থেকে নদীতে ফেলে দেওয়ারও হুমকি দেয়। এবং পরবর্তীতে উক্ত নাম্বারে আ: মন্নান মৃর্ধা নিজে ফোন করলে, তার সাথেও খারাপ আচরন করা হয় বলে জানাযায় । ভুক্তভোগী ঐ শিক্ষার্থী ও তার পরিবারের দাবী তারা বর্তমানে আতংকে দিন যাপন করছেন। অতি দ্রুত যেন অপরাধী দের খুজে বের করে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের জোর দাবী জানায় আতংকে থাকা এই পরিবারটি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net