সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৩৩

বরিশালে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

dynamic-sidebar

শামীম আহমেদঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি সফিউল বারী বাবুর মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল।
আজ বৃহস্পতিবার সকাল ১২টায় জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক বিসিসি প্যানেল মেয়র আলহাজ্ব কে এম শহিদুল্লাহ সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি ফরিদ আহমেদ,জেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক ও ওয়ার্ড কাউন্সিলর মীর জাহিদুল কবীর জাহিদ,যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান পিন্টু,আমিনুল ইসলাম লিপন, জাবের আবদুল্লাহ সাদি,আজিজুর রহমান মামুন,মহানগর স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক খন্দকার আবুল হেসেন লিমন,মোঃ জাহিদ হোসেন, মানিক মৃধা,রাসেদুজ্জামান রাসেদ, মসিউর রহমান মঞ্জু সহ বিভিন্ন উপজেলা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net