শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১২

শিরোনাম :
মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান
বিএনপিই একমাত্র স্বাধীনতা বিশ্বাসী দল আর যারা ক্ষমতায় আছেন তারা স্বাধীনতার বিশ্বাসী দল নয়—মাহমুদুর রহমান।ধী

বিএনপিই একমাত্র স্বাধীনতা বিশ্বাসী দল আর যারা ক্ষমতায় আছেন তারা স্বাধীনতার বিশ্বাসী দল নয়—মাহমুদুর রহমান।ধী

dynamic-sidebar

শামীম আহমেদঃ বরিশালে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক একাধিকবার কারাবরনকারী সাংবাদিক মাহামুদুর রহমান বলেছেন। দেশের কোন আদালতই বেগম খালেদা জিয়াকে মুক্তি দেবেনা।
যতক্ষন পর্যন্ত আদালতে শেখ হাসিনার নির্দেশ না আসবে।বিচার বিভাগ অন্যায়ভাবে খালেদা জিয়াকে বাড়ি থেকে বেড় করে দিয়েছে।
আজ বিচার বিভাগ দেশে যতগুলো অন্যায় হয়েছে সবই হয়েছে বিচার বিভাগের সহায়তায় তারা তত্বাবধায়ক সরকার পদ্বতি বাতিল করে দিয়েছে।
আজ দেশের মানুষের বিচার বিভাগের প্রতি কোন আস্তা নেই কারন ফ্যাসিস্ট শেখ হাসিনার কথায় বিচার বিভাগ চলে।
সকালে নগরীর হোটেল সেডোনায় দলীয় নেতা-কর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা ও অনিন্দন জানাতে আসা নেতা-কর্মীদের উর্দ্দেশ্যে তিনি একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিন জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন,মহানগর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া,মহানগর বিএনপি সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক,মনিরুল আহসান তালুকদার মনির,সহ-সভাপতি আব্বাস উদ্দিন বাবলু, মহানগর যুগ্ম সম্পাদক আনায়ারুল হক তারিন সহ যুবদল,ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ,যুগ্ম সম্পাদক ইলিয়াস খান,কৃষিবীদ ও কেন্দ্রীয় বিএনপি নেতা শামিমুর রহমান শামীম,
তিনি দলীয় নেতা-কর্মীদের বলেন দুনিয়ায় যতগুলি অন্যায় অত্যাচারী ফ্যাসিস্ট সরকার আছে তার মধ্যে সবচেয়ে নিঃকৃষ্ট ব্যাক্তি শেখ হাসিনা।
এসময় মাহমুদুর রহমান আরো বলেন আমি দেশের গনতন্ত্রের উদ্বারের কথা বলি,আমি মানুষের ভোটের অধিকারের কথা বলার কারনে আমার বিরুদ্বে সারা দেশে ১ শত ১৮ টি মামলা দিয়ে নির্যাতন,কারা বন্দি করে হয়রানী করে যাচ্ছে তারপরও আমি মানুষের মৌলিক ভোটের অধিকারের কথা বলে যাব।
তিনি আরো বলেন বিএনপিই একমাত্র স্বাধীনতা বিশ্বাসী দল আর যারা ক্ষমতায় আছেন তারা স্বাধীনতার বিশ্বাসী দল নয়। তারা হচ্ছে ভারতের গান্দিবাদী দল তাই ভারত কোন দিনই জাতীয়তাবাদী দলকে বিশ্বাস করেনা।
তিনি দলীয় নেতা-কর্মীদের বলেন যতক্ষন পর্যন্ত আপনারা পুলিশের গুলিকে বিসর্জন দিতে পারবেন না ততদিন পর্যন্ত এদেশ থেকে ফ্যাসিস্ট অত্যাচারী শেখ হাসিনার কাছ থেকে গনতন্ত্র উদ্বার করা সহ বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়াকে মুক্ত করা সম্ভব হবে না।
তাই তিনি বিএনপিকে ঐক্যবদ্ব ভাবে শান্তি পূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহবান জানান।
আজ বৃহস্পতিবার একটি মানহানীকর মামলায় বরিশালের মেট্রোপলিটন আমলী আদালতে হাজিরা দিতে তিনি বরিশালে আসেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net