শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫১

শিরোনাম :

গৌরনদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টায় মামলা

dynamic-sidebar

বরিশালের গৌরনদী উপজেলার বাছার গ্রামে চতুর্থ শ্রেনীর ১০ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে।এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে মঙ্গলাবার সন্ধ্যায় গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত ও মামলার আসামী হরি চন্দ্র মন্ডল (৪৫) একই গ্রামের দিনবন্ধু মন্ডলের পুত্র। অভিযোগ ‍সূত্রে জানাগেছে, গৌরনদী উপজেলার বাছার গ্রামের চতুর্থ শ্রেণীর ছাত্রীকে (ভিকটিম) একা বাড়িতে রেখে তার মা বাটাজোর যান। মঙ্গলবার বেলা ১১ টার দিকে একই গ্রামের বাসিন্দা হরি চন্দ্র মন্ডল পানি পান করতে চেয়ে ভিকটিমের ঘরে প্রবেশ করে। ঘরে কেউ না থাকার সুযোগে হরি চন্দ্র মন্ডল ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। ছাত্রী ডাক-চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসলে হরি চন্দ্র মন্ডল পালিয়ে যায়। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম জানান, আসামিকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net