বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৪

শিরোনাম :
বরিশালে আজ থেকে শুরু হচ্ছে লাইফ ইন দ্যা ফ্রেম ফটো এক্সিভিশন

বরিশালে আজ থেকে শুরু হচ্ছে লাইফ ইন দ্যা ফ্রেম ফটো এক্সিভিশন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক,তালাশঃ



বরিশালে প্রথম বারের মত আজ থেকে শুরু হতে যাচ্ছে সারা দেশের ফটোগ্রাফারদের বাছাইকৃত ছবি নিয়ে ২ দিন ব্যাপি ”লাইফ ইন দ্যা ফ্রেম ফটো এক্সিভিশন ২০১৭”।নগরীর অশি^নী কুমার হল মিলেনায়তনে ৩১ মার্চ থেকে পহেলা এপ্রিল পর্যন্ত চলবে এই প্রদর্শনী । বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান প্রফেসর মু.জিয়াউল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রদর্শনীর শুভ উদ্ভোধন করবেন ।

সারা দেশ থেকে উদিয়মান ফটোগ্রাফারদের  তোলা ১৫৭৫ টি ছবির মধ্যে বাছাই করা ১১৬ টি ছবি নিয়ে শুরু হবে এই প্রদর্শনী । প্রদর্শনী ৩১ মার্চ সকাল ১১ টা থেকে রাত ৯ টা পহেলা এপ্রিল দুপুর ২.৩০ থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী ।

এই প্রদর্শনীর মাধ্যমে বরিশালকে নতুন ভাবে বিশে^র কাছে তুলে ধরবে বলে মনে করেন আয়োজক কমিটি । তাই লাইফ ইন দ্যা ফ্রেম ফটো এক্সিভিশন ২০১৭ এ সকলকে আমন্ত্রন জানিয়েছে আয়োজক কমিটি ।

এক্সিভিশনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছেন, এশিয়ান টেলিভিশন, দৈনিক ভোরের পাতা ও দৈনিক আজকের তালাশ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net