রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৩

বরিশালে ১১ দফা দাবিতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

বরিশালে ১১ দফা দাবিতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

dynamic-sidebar

বরিশাল: শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন বরিশালের শিক্ষক-কর্মচারীরা।

বৃহস্পতিবার (১০ মে) বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে ‘শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

আঞ্চলিক শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির সমন্বয়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের বিভাগীয় যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মোজাম্মেল হক, রেজাউল করিম, আমিনুর রহমান খোকন প্রমুখ।

এসময় বক্তারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মতো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বার্ষিক ৫ ভাগ প্রবৃদ্ধি, পেনশন চালু, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতাসহ ১১ দফা বাস্তবায়নের দাবি জানান।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবির স্মারকলিপি দেওয়া হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net