রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৩

ববিতে কোটা পদ্ধতি নিয়ে বিক্ষোভ

dynamic-sidebar

সংসদে প্রধানমন্ত্রী কর্তৃক কোটা বাতিলের ঘোষণা শিঘ্রই প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবীতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও সামনের সড়কে বিক্ষোভ মিছিল করে তারা। পাশাপাশি একাডেমিক ভবনের নীচে সংক্ষিপ্ত সমাবেশও করে তারা। এসময় শিক্ষার্থীরা বলেন, প্রধান মন্ত্রী ঘোষণা দিয়েছেন কিন্তু আজ পর্যন্ত প্রজ্ঞাপন আকারে জারি হয়নি বলে তারা আজকের কর্মসূচির আয়োজন করছে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যেই এই প্রজ্ঞাপন জারি করে ভর্তি বা চাকরীর ক্ষেত্রে বৈষম্য নিরসন করা হোক। আর এ দাবী জানিয়ে বেলা ১ টা পর্যন্ত পরীক্ষা ও ক্লাস বর্জস করে বিক্ষোভ চলাকালে বিভিন্ন শ্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।পাশাপাশি প্রজ্ঞাপন অতি সত্ত্বর জারী করা না হলে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেনে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net