বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪১

শিরোনাম :
বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ বিএম কলেজ থেকে শিবির কর্মীদের বের করে দিলো ছাত্রদল
নগরীতে পালিত হচ্ছে প্রায়ত মেয়র হিরনের মৃত্যুবার্ষিকী

নগরীতে পালিত হচ্ছে প্রায়ত মেয়র হিরনের মৃত্যুবার্ষিকী

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক,তালাশঃ


বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বরিশাল সদর আসনের প্রয়াত সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট শওকত হোসেন হিরনের তৃতীয় মৃত্যু বার্ষিকী আজ। দিবসটি পালন উপলক্ষ্যে রবিবার দিনভর নানা কর্মসূচীর আয়োজন করেছে প্রয়াত হিরনের পরিবার এবং মহানগর আওয়ামী লীগ। রবিবার সকাল ১০টায় নগরীর মুসলিম গোরস্থানে প্রয়াত হিরনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারই শূন্য আসনে (সদর) নির্বাচিত সংসদ সদস্য হিরনের সহধর্মীনি জেবুন্নেছা আফরোজ। এ সময় সূরা ফাতেহা পাঠ এবং দোয়া-মোনাজাত করেন তিনি। পরে মহানগর যুবলীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হিরনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া সাবেক মেয়রের মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষ্যে হিরনের পরিবারের পক্ষ থেকে বাদ জোহর নগরীর গোরস্থান রোড আব্দুল মান্নান ডিডিএফ মাদ্রাসা ও এতিমখানায় কোরআনখানী সহ বিশেষ দোয়া-মোনাজাত এবং এতিমদের সন্মানে ভোজের আয়োজন করা হয়েছে। এরপর বাদ আসর জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে হিরনের সমাধিতে ফুলের শ্রদ্ধা নিবেদন, সদর রোডের দলীয় কার্যালয়ে দোয়া-মোনাজাত এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য ২০১৪ সালের ২২ মার্চ রাতে নগরীর অভিজাত বরিশাল ক্লাবে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান হিরন। এতে সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। পরে ঢাকা ও সিঙ্গাপুরে চিকিৎসা শেষে একই বছরের ৯ এপ্রিল ঢাকার এ্যাপোলো হাসপাতালের চিকিৎসকরা বরিশাল সদর আসনের এমপি সাবেক জননন্দিত মেয়র হিরনকে মৃত ঘোষনা করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net