সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১১

ঝালকাঠিতে জাতীয় পার্টিতে যোগদান, সংর্বধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠিতে জাতীয় পার্টিতে যোগদান, সংর্বধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

dynamic-sidebar

ঝালকাঠিতে জাতীয় পার্টিতে আওয়ামলীগ নেতার যোগদান, পার্টির ২ নেতা ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় সংর্বধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় নোহা গার্ডেনে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে। জেলা জাতীয় পার্টির আহবায়ক আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে ও সদস্য সচিব আলহাজ্ব মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এ্যাড. ইউসুফ আলী মোল্লা, এ্যাড. তপন কুমার সরকার, সদর উপজেলা জাপার সভাপতি আনোয়ার হোসেন তালুকদার, শহর জাপার আহবায়ক এ্যাড. আ. আলিম, যুব সংহতির সভাপতি সৈয়দ আবু শহিদ, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, রাজাপুর উপজেলা আহবায়ক কামরুল ইসলাম দুলাল, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম রেজাউল করিম। উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার। ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ শাহ আলম। এসময় জেলা ও উপজেলা জাতীয় পার্টি ও এর অংঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইফতার মাহফিলে অংশ নেন।
সদর উপজেলা পোনাবালিয়া ইউপি নির্বাচনে দলের ২ জন ইউপি সদস্য মো. নান্না খলিফা ও মো. মনির হোসেন নির্বাচিত হওয়ায় তাদের সংবর্ধনা দেয় জাতীয় পার্টি। একই অনুষ্ঠানে জাতীয় পার্টিও আদর্শে উদ্ধুদ্ধ হয়ে পোনাবালিয়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আ. আজিজ খান জাতীয় পার্টিতে যোগদান করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net