সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১১

বরিশালে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

বরিশালে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

dynamic-sidebar

বরিশালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন না দেওয়ার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ছাত্রদল।

শনিবার বেলা ১২টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর বগুড়া রোড থেকে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সুজনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বগুড়া রোড হয়ে সোনালী ব্যাংক আঞ্চলিক অফিসের সামনে গিয়ে শেষে হয়।

মিছিলে অন্যান্যের মধ্যে জেলা ছাত্রদল নেতা বি.এইচ রিমন, মো. আল আমিন হোসেন, হাসিবুর রহমান হাসিব, কাইয়ুম জাহিদ, ইমরান শাওন, রবিউল ইসলাম, মো. আশিক, মো. মুন্না ও হৃদয় রাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net