বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪২

শিরোনাম :
বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম
বরিশালে এক কাতারে আ’লীগ-বিএনপি-জাতীয় পার্টি

বরিশালে এক কাতারে আ’লীগ-বিএনপি-জাতীয় পার্টি

dynamic-sidebar

তালাশ প্রতিবেদকঃ


বরিশালে ‘গনতান্ত্রিক অংশগ্রহন ও সংস্কার’ প্রকল্পের সাফল্য উদযাপন ‘ডেমোক্রেসি চ্যাম্পিয়নস’ অনুষ্ঠিত হয়েছে। দেশের প্রধান দুই রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী জোটের প্রধান বিএনপি’র বরিশাল বিভাগের ৬ জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দের অংশগ্রহনে আজ সকালে নগরীর অভিজাত আবাসিক হোটেল গ্রান্ড পার্কের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএস-এইড এবং ইউকে-এইড এর সহায়তায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বরিশাল উত্তর জেলা বিএনপি’র সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ, বরগুনা জেলা বিএনপি’র সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা, বরিশাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ হোসেন, ঝালকাঠী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মোতালেম আলাউদ্দিন, বরগুনা জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এসএম নজরুল

ইসলাম, বরিশাল দক্ষিন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক আবুল কালাম শাহীন, ঝালকাঠী জেলা বিএনপি’র সাধারন সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, বরিশাল মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউদ্দিন শিকদার জিয়া, পটুয়াখালী জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক জেসমিন জাফর, পটুয়াখালী জেলা মহিলা দলের সভাপতি কাজী হেলেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান নশা, বরিশাল জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক তরুন চন্দ্র এবং ঝালকাঠী জেলা আওয়ামী লীগের সদস্য ইসরাত জাহান সোনালী অংশগ্রহন করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আঞ্চলিক সমন্বয়কারী দিপু হাফিজুর রহমান। পরে অংশগ্রহনকারীরা ‘নারী ও তরুন নেতৃত্ব’ বিষয়ে পরস্পরের অভিজ্ঞতা বিনিময় এবং প্যানেল আলোচনা করেন।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি চিফ অফ পার্টি ব্রান্ড ডি ওবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net