বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৬

শিরোনাম :
ঝালকাঠি যুবদলের নয়া সভাপতি সাইফুল-সম্পাদক সুলতান

ঝালকাঠি যুবদলের নয়া সভাপতি সাইফুল-সম্পাদক সুলতান

dynamic-sidebar

অবশেষে ঝালকাঠি জেলা যুবদলের ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। ১০ বছর পর গতকাল শুক্রবার (০১ জুন) এ কমিটি ঘোষণা করেন যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর জানান, দীর্ঘ সময় পর শুক্রবার যুবদলের ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এম কামরুল ইসলামকে সভাপতি, কামাল হোসেন মল্লিককে সিনিয়র সহ-সভাপতি, রবিউল হোসেন তুহিনকে সাধারণ সম্পাদক, আসলাম হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট আনিচুর রহমান খানকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর বলেন, জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি বিভিন্ন জটিলতার কারণে করা যায়নি। এর দায় কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি আমাদেরও আছে। নতুন কমিটিকে সাদরে গ্রহণ করে কেন্দ্রকে ধন্যবাদ জানান তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net