বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৪

শিরোনাম :
পোলট্রি, মৎস্য ও কৃষি খাত ধুঁকছে হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ ভরাটের কবলে জলাশয়, হুমকিতে প্রাণ-পরিবেশ কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীর্ষ প্রার্থী সরোয়ারকে বিজয়ী করার লক্ষে প্রস্তুতি সভা করেছে মহানগর বিএনপি।

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীর্ষ প্রার্থী সরোয়ারকে বিজয়ী করার লক্ষে প্রস্তুতি সভা করেছে মহানগর বিএনপি।

dynamic-sidebar

শামীম আহমেদ॥ বরিশাল আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচর্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীর্ষ প্রতিকের মনোনিত প্রার্থী সাবেক প্রথম নির্বাচিত সিটি মেয়র ও সাবেক জাতীয় সংসদের হুইপ বরিশাল সদর আসনের একাধিক নির্বাচিত সংসদ সদস্য এ্যাড. মজিবর রহমান সরোয়ারকে ভোটের মাধ্যমে বিজয়ী করে আনার লক্ষে এক প্রস্তুতি সভা করেছে মহানগর বিএনপি। আজ সোমবার বিকালে জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে মহানগর বিএনপি সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে এ নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খাঁন ফারুকের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ওয়ার্ড কাউন্সিলর জিয়া উদ্দিন সিকদার,মহানগর সহ-সভাপতি ফিরোজ আহমেদ,রফিকুল ইসলাম রুনু সরদার,আব্বাস উদ্দিন বাবলু, আলমগীর হোসেন,জেলা শ্রমীকদল সাধারন সম্পাদক বসির আহমেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদল সভাপতি এ্যাড. আখতারুজ্জামান শামীম,মহানগর ছাত্রদল আহবায়ক খন্দকার আবুল হাসান লিমন,মহানগর স্বেচ্ছাসেবক সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু,সাধারন সম্পাদক মসিউর রহমান মঞ্জু,মহিলা দল নেত্রী ও প্যানেল মেয়র তাছলিমা কালাম পলি,শামীমা আকবর,পাপিয়া বেগম সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থেকে নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু করে নির্বাচন দিন পর্যন্ত সবাইকে দলবদ্বভাবে ধানের শীর্ষের প্রার্থী মজিবর রহমান সরোয়ারের পক্ষে কাজ করার জন্য সকলকে ঐক্যবদ্ব থাকার আহবান জানান।
এসময় নেতারা বলেন পুলিশী হয়রানীর ভয় করে লাভ এখানে যারা আছেন তারা পুলিশের দায়ের করা মামলায় একাধিক বার জেল খেটেছেন।
আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবী জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net