বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৭

শিরোনাম :
ঝালকাঠিতে অবৈধ অস্ত্র রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড

ঝালকাঠিতে অবৈধ অস্ত্র রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড

dynamic-sidebar

অবৈধ অস্ত্র রাখার দায়ে সাঈদুর রহমান স্বপন (৪৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদ- দিয়েছে ঝালকাঠির একটি আদালত। গতকাল মঙ্গলবার বিকালে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল ২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসকে.এম. তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। সাঈদুর রহমান স্বপন ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত মতিউর রহমান খানের পুত্র। ২০১৪ সালের ৭ জানুয়ারি বরিশাল র‌্যাব-৮ এর একটি দল সন্ত্রাসী সাঈদুর রহমান স্বপনকে তার বাড়ি থেকে একটি অবৈধ পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে। এ ব্যাপারে র‌্যাব-৮ এর তৎকালিন ডিএডি মশিউর রহমান বাদী হয়ে ঝালকাঠি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। ঝালকাঠি থানার এসআই জাকির হোসেন ২০১৪ সালের ২৮ জানুয়ারি আদালতে অভিযোপত্র দায়ের করেন। আদালত ১১ জন সক্ষীর স্বাক্ষ্য গ্রহন করে রায় ঘোষণা করেন। সরকার পক্ষে অতিরিক্ত পিপি এম আলম খান কামাল এবং আসামি পক্ষে আ: রশিদ সিকদার মামলা পরিচালনা করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net