, ,

শিরোনাম :
ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা
সন্তানের বিরুদ্ধে বাবাকে বেধড়ক মারধরের অভিযোগ

সন্তানের বিরুদ্ধে বাবাকে বেধড়ক মারধরের অভিযোগ

dynamic-sidebar

ঔরষজাত কর্মক্ষম ছেলে টমটম চালক বেল্লাল হাওলাদারের বেধড়ক মারধরে জখম হয়েছেন বাবা শ্রমজীবী ও জেলে সুলতান হাওলাদার। হতবাক হয়ে অসহায় বাবা প্রতিকার চেয়ে কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার বাদুরতলী গ্রামের ঘটনা। রবিবার দুপুরে থানায় দেয়া অভিযোগে সুলতান হাওলাদার বলেছেন, ২৯ জুন দিবাতগত রাত আনুমানিক ১১টায় নেশাগ্রস্ত অবস্থায় ছেলে বেল্লাল বাড়িতে গিয়ে তাকে গালাগাল করতে থাকে। এর প্রতিবাদ করায় লোহার রড দিয়ে পেটানো হয়। ঘুষিতে রক্তাক্ত জখম করা হয়েছে। তার ছেলে বেল্লালকে তিনি গাজা, মদ, ইয়াবা সেবনকারী বলে অভিযুক্ত করেছেন। ওই রাতে পড়শিদের হস্তক্ষেপে রক্ষা পেয়েছেন। কিন্তু এখন ভীতসন্ত্রস্ত হয়ে থানায় প্রতিকারের আশায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত বেল্লাল হাওলাদার জানান, তার বাবার মাথায় সমস্যা আছে। মারধরের অভিযোগ ঠিক নয়। তার বাবা কখনও ঘরের মালামাল নিজেই পিটিয়ে ভেঙ্গে ফেলে। আপনারা তদন্ত করে দেখতে পারেন। কলাপাড়া থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net