রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৬

শিরোনাম :
এইচএসসি পরীক্ষার ফলপ্রকাশ ১৯ জুলাই

এইচএসসি পরীক্ষার ফলপ্রকাশ ১৯ জুলাই

dynamic-sidebar

এবারের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী ১৯ জুলাই (বৃহস্পতিবার)।

শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে বৃহস্পতিবার (৫ জুলাই) বিষয়টি জানানো হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আফরাজুর রহমানও নিশ্চিত করেছেন খবরটি।

গত ২ এপ্রিল থেকে দেশব্যাপী একযোগে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হয় ১৩ মে। ১৪ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২৩ মে।

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী অংশ নেয়, যা গত বছরের তুলনায় ১ লাখ ২৭ হাজার ৭৭১ জন বেশি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net