পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের কলাপট্টি আবাসনের খেয়া ঘাটের যাত্রী ছাউনির টিন বেড়া খুলে নেয়ার অভিযোগ পওয়া গেছে। ফলে আন্ধারমানিক নদী পারাপারে অপেক্ষমান যাত্রীসহ স্কুলগামী শিক্ষার্থীরা রোদে পুড়ছে আর বৃষ্টিতে ভিজে চরম ভোগান্তির শিকার হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ সেখানকার সাবেক মেম্বার ফজুল ফকির মেরামতের কথা বলে যাত্রী ছাউনির টিন বেড়া চাল খুলে নেন। ২০১২ সালের শেষের দিকে ঝড়ে হেলে পড়লে মেরামতের কথা বলে নেয়ার পরে আর ঠিক করা হয়নি।
খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাত জানায়, বর্ষার সময় স্কুলে যাবার সময় খেয়া না পেলে যাত্রী ছাউনি না থাকায় ভিজে যেতে হয়। মো. ফেরদাউস মৃধা জানান, যাত্রী ছাউনি বন্যায় ভেঙ্গে গেলে সাবেক মেম্বার ঠিক করে দিবে বলে নিয়ে গেছে। কিন্তু আর ঠিক করা হয়নি। এখন শুধু খালি ফ্লোর পরে আছে। সাবেক মেম্বার ফজলু ফকির জানান, যাত্রী ছাউনির চাল ঝড়ে উড়িয়ে নেয়ার পর নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে রেখেছি। এরপর আমার কাছে আর কোন খবর নাই।
কলাপাড়া উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার বলেন, অভিযোগের কথা আমি প্রথম শুনেছি। বিষয়টি খতিয়ে দেখব। শিক্ষার্থী ও যাত্রীদের কথা বিবেচনা করে দ্রুত মেরামত করা হবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply