বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৮

শিরোনাম :
বরিশালে স্ত্রী হত্যার দায় স্বীকার করে ঘাতক স্বামীর জবানবন্দি

বরিশালে স্ত্রী হত্যার দায় স্বীকার করে ঘাতক স্বামীর জবানবন্দি

dynamic-sidebar

শামীম আহমেদ॥ স্ত্রী হত্যা মামলায় গ্রেফতারকৃত স্বামী হত্যার ঘটনায় নিজের দায় স্বীকার করে সোমবার বিকেলে আদালতে জবানবন্দি দিয়েছেন। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার কোদালধোয়া গ্রামের।
মামলার তদন্তকারী কর্মকর্তা আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খোন্দকার মোঃ আবুল খায়ের জানান, গ্রেফতারকৃত নিহত গৃহবধূর স্বামী বিজয় ওঝাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদনের প্রেক্ষিতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গত ৭ জুলাই থানায় এনে পুলিশী জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বিজয় ওঝা নিজের স্ত্রীকে হত্যার লোমহর্ষক বর্নণা করেন। তবে ঘটনার সাথে আরও কয়েকজনের জড়িত থাকার অভিযোগ ওঠায় তদন্তের স্বার্থে ঘটনার মূলকারণ বলতে অপরাগতা প্রকাশ করে পুলিশ। দুই দিনের জিজ্ঞাসাবাদ শেষে সোমবার বিকেলে বিজয় ওঝাকে আদালতে হাজির করার পর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শিহাবুল ইসলামের কাছে বিজয় ওঝা নিজের স্ত্রী সীমা ওঝাকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করেছেন। পরবর্তীতে বিচারক গ্রেফতারকৃত বিজয় ওঝাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এজাহারে জানা গেছে, ২০১৭ সালের ২৫ জুন উপজেলার কোদালধোয়া গ্রামের বাড়ির পাশের পাট ক্ষেত থেকে ওই গ্রামের বিজয় ওঝার স্ত্রী ও দুই কন্যা সন্তানের জননী সীমা ওঝার (৩৫) লাশ উদ্ধার করে পুলিশ। থানার এসআই মোশারেফ হোসেন ওইসময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ১০৯৪ জিডি মুলে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। গত ১১ জুন ময়নাতদন্তের রিপোর্টে গৃহবধূর মাথায় আঘাত জনিত কারণে মৃত্যুর কারণ উল্লেখ করেন। পরবর্তীতে এসআই মোশারফ হোসেন বাদী হয়ে হত্যা, হত্যায় সহায়তা করা ও লাশ গুমের অভিযোগে অজ্ঞাতনামা আসামি করে ১২জুন থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ সন্দেহভাজন হিসেবে নিহতের স্বামী বিজয় ওঝাকে গ্রেফতার করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net