বরিশালের মুলাদীতে সরকারি রাস্তা দখল করে বসত ঘর, বাথরুম নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী অফিসার রাস্তা থেকে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দিলেও দখলকারীরা দুই মাসেও তাদের স্থাপনা অপসারণ না করায় জনসাধারণের চলাচলের সমস্যা সৃষ্টি হচ্ছে। দখলকারীরা প্রভাবশালী হওয়ায় সরকারি রাস্তা দখলমুক্ত করা যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা। জানাগেছে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের মধ্য দিয়ে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মন্টু বিশ্বাসের বাড়ি হইতে খালের পূর্ব পাড়ের আঃ রশিদ মৃধার বাড়ি হয়ে আঃ জলিল সরদারের বাড়ি পর্যন্ত প্রায় দের কিলোমিটারের একটি রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় ৬শত লোক যাতায়াত করে থাকে। জনস্বার্থে সরকার ৬ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়ে ওই রাস্তা নির্মাণ ও পুনঃনির্মাণ করে। গত এপ্রিল মাসে চরকমিশনার গ্রামের মতলেব ফরাজির পুত্র আঃ কাদের ফরাজি, মৃত আক্কাস মৃধার পুত্র আবুল কালাম মৃধা, মৃত মফিজ উদ্দীন হাওলাদারের পুত্র আঃ রহিম হাওলাদার, ফরাজ আলী হাওলাদারের পুত্র নাসির হাওলাদার এবং সফিউদ্দীন হাওলাদারের পুত্র শাহে আলম হাওলাদার ওই রাস্তা দখল করে বসত ঘর ও টয়লেট নির্মাণ করেন। জনস্বার্থে স্থানীয় মৃত জলিল সরদারের পুত্র আমির হোসেন রাস্তা থেকে অবৈধ স্থাপনা অপসারণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করলে ভূমি অফিসের সার্ভেয়ারের তদন্ত সাপেক্ষে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন সরকারি রাস্তা দখলের সত্যতা পান এবং গত ১৪ মে দখলকারীদের সাত দিনের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণের জন্য নির্দেশ দেন। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ উপেক্ষা করে দখলকারীরা বহাল তরবিয়তে রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply