বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৩

শিরোনাম :
পোলট্রি, মৎস্য ও কৃষি খাত ধুঁকছে হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ ভরাটের কবলে জলাশয়, হুমকিতে প্রাণ-পরিবেশ কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ
বিসিসির ২২ নম্বর ওয়ার্ডে সাবেক জনপ্রিয় কাউন্সিলর আজিমের প্রতীক ঘুড়ি

বিসিসির ২২ নম্বর ওয়ার্ডে সাবেক জনপ্রিয় কাউন্সিলর আজিমের প্রতীক ঘুড়ি

dynamic-sidebar

এইচ এম হেলাল
বরিশাল সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন দুই ব্যক্তি। তাদের প্রত্যেককে মঙ্গলবার (১০ জুলাই) প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। প্রতীক পাওয়ার পরপরই প্রচার প্রচারণা চালিয়ে ব্যস্ত সময়র পাড় করছেন প্রার্থীরা।

এই ওয়ার্ডে সাবেক কাউন্সিলর বিএনপি নেতা আ,ন,ম, সাইফুল আহসান আজিম পেয়েছেন ঘুড়ি প্রতীক। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আনিছুর রহমান দুলাল পেয়েছেন ঠেলাগাড়ি ।
নগরীর ২২ নম্বর ওয়ার্ড ২০০৩ সালে প্রথমবারে ন্যায় এ ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা প্রায় দুই হাজার ভোট পেয়ে প্রথম হন তিনি।এরপর থেকে বিগত ৫ বছর কাউন্সিলর হিসেবে দেখিয়েছেন উন্নয়ন কারিশমা। ওয়ার্ডের অধিকাংশ এলাকার সড়ক উন্নয়ন ড্রেন নির্মাণ ও সামাজিক সাংস্কৃতিক কাজ এগিয়ে নিয়েছেন নিজ কর্মদক্ষতায়।

আগামী দিনে স্বপ্ন দেখছেন বরিশাল সিটি কর্পোরেশন ২২ নম্বর ওয়ার্ডকে মডেল হিসেবে গড়ে তুলতে। অবশ্য ওয়ার্ডবাসীও সাবেক কাউন্সিলরের সেই স্বপ্ন বাস্তবায়নের মধ্যদিয়ে পেতে চাইছে একটি আধুনিক ওয়ার্ড।

সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দাদের ভালবাসায় ফের কাউন্সিলর হওয়ার স্বপ্ন নিয়ে কাজ করছেন বিএনপি মনোনিত জনপ্রিয় কাউন্সিলর আ,ন,ম সাইফুল আহসান আজিম ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net