বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৮

শিরোনাম :
অন্যের স্ত্রী নিয়ে পালিয়ে গেল উপজেলা ছাত্রলীগ নেতা

অন্যের স্ত্রী নিয়ে পালিয়ে গেল উপজেলা ছাত্রলীগ নেতা

dynamic-sidebar

বরগুনার পাথরঘাটায় উপজেলা ছাত্রলীগের এক নেতা অন্যের বিবাহিত স্ত্রীকে নিয়ে চম্পট দিয়েছেন। গত ঈদের পর দিন পিতা-মাতার আয়োজনে সুমীকে ধূমধাম করে বিয়ে দেয়া হয়েছিল বলে মেয়ের স্বজনরা জানিয়েছেন।

খলিলুর রহমান পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পদক ও কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত হাবিবুর রহমানের ছেলে। হুমায়রা আক্তার সুমীচরদুয়ানী ইউনিয়নের মো. শাহিন খানের মেয়ে।

স্বজন, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চরদুয়ানী ইউনিয়নের মো. শাহিন খানের মেয়ে হুমায়রা আক্তার সুমী চট্টগামের একটি কলেজের অনার্স শ্রেণীর ছাত্রী। গত ১৭ জুন পাত্র পাত্রী উভয়ের স্বজনদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তার বিয়ে হয়। বিবাহিত মেয়ে রীতিমতো স্বামীর বাড়িতে যান। বিয়ের ২৪ দিনের মাথায় পাথরঘাটা উপজেলা ছাত্র লীগের দপ্তর সম্পাদক মো. খলিলুর রহমান তাকে নিয়ে সোমবার চম্পট দেন। মেয়ের বাবা পাথরঘাটায় না থাকায় তার দাদা মো. ফজলুল হক খান পাথরঘাটা থানায় বিষয়টি মৌখিকভাবে অবহিত করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net