শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫০

শিরোনাম :
পিরোজপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে স্বামী স্ত্রী দগ্ধ

পিরোজপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে স্বামী স্ত্রী দগ্ধ

dynamic-sidebar

পিরোজপুরের কাউখালীতে গ্যাস সিলিন্ডারের আগুনে স্বামী স্ত্রী দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার উজিয়ালখান গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আগুনে আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানাগেছে, শনিবার সকালে উপজেলার উজিয়ালখান গ্রামের মোবাইল ব্যবসায়ী মো. বাবুর স্ত্রী শাহরিনা ইয়াসমিন (২৪) গ্যাসের চূলায় নাস্তা তৈরী করছিলেন।

এ সময় অসাবধনতা বশত; গ্যাস সিলিন্ডারের চাবি খোলা অবস্থায় গ্যাসের চুলা জ্বালতে গেলে মূহুর্তে গ্যাসের আগুন ছড়িয়ে পড়ে। গ্যাসের আগুনে শাহরিনা ইয়াসমিনের সমস্ত মূখমন্ডল ঝলসে যায় এবং শরীরের অনেকাংশ পুড়ে যায়। তার আর্ত চিৎকারে স্বামী মো. বাবু উদ্ধার করতে এসে তারও হাত আগুনে ঝলসে যায়। প্রতিবেশীরা এসে আহত দুইজনকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে গৃহবধূ শাহরিনার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net