শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫০

শিরোনাম :
পিরোজপুরে ৭ কেজি গাঁজাসহ ২ মাদক বিক্রেতা গ্রেপ্তার

পিরোজপুরে ৭ কেজি গাঁজাসহ ২ মাদক বিক্রেতা গ্রেপ্তার

dynamic-sidebar

পিরোজপুরের সদর উপজেলায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুলাই) সকালে উপজেলার হুলাটহাট স্টিমার ঘাটে এলাকা থেকে গাঁজাসহ ওই দুই যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ঢাকার বংশাল থানার শহরতলী এলাকার মীর গণি হোসেনের ছেলে মো. নিয়ামুল হোসেন জুনায়েদ (২০) এবং কামরাঙ্গীচর থানার মুসলিম বাগ এলাকার মো. আলাউদ্দিন পাঠানের ছেলে নাঈম পাঠান (১৯)।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ দল হুলারহাট স্টিমার ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকা থেকে আগত জুনায়েদ ও নাঈমকে তল্লাশী করে তাদের কাছ থাকা দুইটি স্কুল ব্যাগ থেকে দুইটি প্যাকেটে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net