তামাকজাত পণ্যের উপর আগামী বাজেটে বাড়তি কর আরোপের দরকার। এতে করে তামাক পন্যের ব্যবহার রোধ ও নিয়ন্ত্রন হবে। পাশাপাশি তামাক পন্যের কারণে মানব শরীরে নানা ধরণের স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয়। এ স্বাস্থ্যগত ক্ষতির ক্ষতিপূরণ তামাক কোম্পানীগুলোকেই দিতে হবে। গতকাল বৃহস্পতিবার বরিশালে ধূমপান ও তামাক বিরোধী ও পেশাজীবি সাংবাদিকদের সংগঠন এ্যন্টি ট্যোবাকো মিডিয়া এ্যালায়েন্স(আত্মা) এর আঞ্চলিক সভায় এ আহ্বান জানানো হয়। বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্বে করেন সিনিয়র সদস্য ও প্রেসক্লাব সহ সভাপতি এমএম আমজাদ হোসাইন। পাশাপাশি ৩১ মে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে তামাকজাত পন্যের নিয়ন্ত্রনের লক্ষে সাংবাদিকতা পুরস্কারের আয়োজন করা হয়। আগ্রহী বরিশাল বিভাগের সকল সাংবাদিকদের কাছ থেকে তামাক নিয়ন্ত্রণ বিষয়ে প্রতিবেদন আহ্বান করার সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠনের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী স্বপন খন্দকারের সঞ্চালনায় সভায় মত বিনিময় করেন সংগঠনের চ্যানেল আই’র বরিশাল প্রতিনিধি শাহীনা আজমিন, দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান আযাদ আলাউদ্দিন, দীপ্ত টিভির বরিশাল ব্যুরো প্রধান মর্তুজা জুয়েল, আলোকিত বাংলাদেশ বরিশাল ব্যুরোর স্টাফ রিপোর্টার সাঈদ পান্থ, দৈনিক আজকালের মনবীর আলম সোহান, ঝালকাঠী প্রেসকাবের সভাপতি কাজী খলিলুর রহমান, ভোলার এ্যাড. নজরুল হক অনু, বরগুনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, দৈনিক সমকন্ঠের প্রকাশক আল-আমিন শাহরিয়ার প্রমুখ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply