মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৩

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
এসএসসিতে সাফল্যের ধারা অব্যাহত মহিপুর কো অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে

এসএসসিতে সাফল্যের ধারা অব্যাহত মহিপুর কো অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে

dynamic-sidebar

নাইম ইসলামঃ


সদ্য প্রকাশিত এসএসসি পরিক্ষায় বরাবরের মতই নজরকাড়া সাফল্য পেয়েছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর কো অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়। পাশের হার ৮৯.০০ শতাংশ। এবছরের পরিক্ষায় এ প্রতিষ্ঠান থেকে ২০০ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে ১৭৮ জন কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে।
বিজ্ঞান বিভাগ ৪ টি জিপিএ ৫.০০ সহ পেয়েছে শতভাগ সাফল্য, মানবিক বিভাগের ১৩৬ শিক্ষার্থীর মধ্যে ৩ জন জিপিএ ৫.০০ সহ পাশ করেছে ১১৭ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে কেউ জিপিএ ৫.০০ না পেলেও আশানুরুপ সাফল্যে ৩২ জনের মধ্যে থেকে পাশ করেছে ২৮ জন শিক্ষার্থী।

প্রতিষ্ঠানটির এমন ধারাবাহিক সাফল্যে উচ্ছাসিত শিক্ষার্থী সহ অভিবাবকমহল। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫.০০ পাওয়া রাসেল সিকদার জানান, ভালো ফলের জন্য আলাদাভাবে খুব বেশি প্রচেষ্টা নিতে হয়, এমন নয়। নিয়মিত পাঠ, পরীক্ষা ও মূল্যায়ন—এগুলোই ভালো ফলের কারণ। এ প্রতিষ্ঠানে এ চর্চা রয়েছে বলেই বিগত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে সাফল্যের শীর্ষে থাকার কৃতিত্ব দেখাচ্ছে কলাপাড়া উপজেলার স্বনামধন্য এ বিদ্যাপীঠটি। পাশাপাশি তার এ সাফল্যের জন্য বিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলী সহ সহপাঠীদের কাছে কৃতজ্ঞতা জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net