বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১১

শিরোনাম :
পোলট্রি, মৎস্য ও কৃষি খাত ধুঁকছে হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ ভরাটের কবলে জলাশয়, হুমকিতে প্রাণ-পরিবেশ কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ
বরিশালে গ্রেপতার আতঙ্ক বিরাজ করছে সাধারন মানুষের মাঝে : সরোয়ার

বরিশালে গ্রেপতার আতঙ্ক বিরাজ করছে সাধারন মানুষের মাঝে : সরোয়ার

dynamic-sidebar

শামীম আহমেদ॥ বরিশাল সিটি নির্বাচনকে কেন্দ্র করে নগরীতে নির্বাচন মুখি দলগুলোর প্রচার প্রচারনায় শহর এখন সরগরম হয়ে উঠেছে।
নৌকা ও ধানের শীষের প্রার্থীর জন্য স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের পদচারনায় নির্বাচনী প্রচার উৎসব মূখর হয়ে উঠেছে বরিশাল নগর।
আজ শনিবার সকালে বৈরী প্রতিকুল আবহাওয়া মোকাবেলা করে প্রচার-প্রচারনা কাজে নেমে পড়ে মেয়র প্রার্থীরা।
বরিশাল সিটি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ধানের শীষ প্রতীক মার্কার মেয়র প্রার্থী সাবেক হুইপ,কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার সকালে নগরীর চাঁদমারী এলাকা থেকে তার নির্বাচনী গনসংযোগ শুরু করেন।
এসময় তিনি গন মাধ্যকে বলেন, বরিশালে এখন সাধারন মানুষের মাঝে গ্রেপতার আতঙ্ক বিরাজ করছে।
আমরা দেখছি হঠাৎ করেই নির্বাচনী পরিবেশটা খারাপের দিকে যাচ্ছে এছাড়া গ্রেপতার আতঙ্ক চলছে।
নির্বাচনের সময় যত কাছে চলে আসছে পুলিশ বিরোধী দলীয় নেতা-কর্মীদের গ্রেপতার করার কাজে নেমে পড়েছে।
পরিবেশ খারাপ হওয়ার কারন ছাড়াই পুলিশ মহানগর জামায়াতের সেক্রেটারী জহির উদ্দিন মোহাম্মদ বাবরকে গ্রেপতার করেছে।
অন্যদিকে কবির নামের নগরীর ১০নং ওয়ার্ড যুবদলের নেতাকে জামায়াত আখ্যা দিয়ে গ্রেপতার করেছে।
পুলিশ এভাবে গ্রেপতার করার কার্যক্রম শুরু করেছে।
মেয়র প্রার্থী সরোয়ার আরো বলেন, যেখানে আমরা একটি সুষ্ঠ নির্বাচনের জন্য নগরীর সকল মানুষকে উদবুদ্ব করছি।
এমনকি আমরা নির্বাচনের প্রচার প্রচারনার সময়ে বিভিন্ন সাধারন মানুষকে সুষ্ঠ নির্বাচন হবে বলে তাদেরকে বলছি।
যাতে করে সাধারন মানুষ নির্বাচনের দিন ঘড় বাড়ি থেকে নির্ভয়ে বের হয়ে নির্বাচন কেন্দ্রে আসে এবং খুলনা-গাজীপুরের মত ঘটনা না ঘটে।
কিন্তু এখন দেখছি পুলিশী গ্রেপতার আতঙ্ক ভয় সাধারন মানুষের মাঝে ঢুকে পড়ছে।
ভোটের আর কয়টা দিন বাকী আছে বলে তিনি বলেন এখন যে স্রোত সৃষ্টি হয়েছে বিএনপির।
আমরা মনে করি সরকার যদি পুলিশ দিয়ে গ্রেপতার আতঙ্ক সৃষ্টি না করে তাহলে ভোট ভালো হবে।
এদিকে অপর প্রতিদ্বন্দ্বী সরকারী দলের নৌকা মার্কা প্রতীক প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ব্যস্থ সময় পাড় করছেন গনসংযোগ ও উঠান বৈঠক করে।
বাংলাদেশ ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, বরিশাল সিটি নির্বাচনের সুন্দর পরিবেশ বজায় আছে।
এখন পর্যন্ত এই নগরীতে কোথাও কোন ধরনের অপ্রীতিকার ঘটনা ঘটে নাই।
আমি আশা করি আগামী ৩০ই জুলাই নগরবাশী সুষ্ট সুন্দর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net