, ,

শিরোনাম :
ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা
নৌকায় ভোট চেয়ে ভিক্ষার হাত পাতলেন আরিফিন মোল্লা

নৌকায় ভোট চেয়ে ভিক্ষার হাত পাতলেন আরিফিন মোল্লা

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার :বিসিসি নির্বাচনে আগামী ৩০শে জুলাই অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নৌকা প্রতীকের পক্ষে প্রচারনা করেছেন আওয়ামীলীগ নেতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আরিফিন মোল্লা। রবিবার (২২জুলাই) নগরীর ২৭ নং ওয়ার্ডসহ বেশ কয়েকটি ওয়ার্ডে তিনি ও তার ছোট বাই মুন্না ওয়াহিদসহ শতাধিক কর্মীদের নিয়ে উঠান বৈঠক ও গণসংযোগ করেন। আজ রবিবার বিকাল ৪টায় নগরীর ২৭ নং ওয়ার্ডে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে মেয়র নির্বাচিত করার লক্ষে এক উঠান বৈঠকের আয়োজন করা হয় । উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজ সেবক আরিফিন মোল্লা বলেন, বিগত পাঁচ বছরে বরিশালে কোন উন্নয়নের ছোঁয়া পায়নি বরিশালের সাধারন জনগন। এবারে আপনারা আপনাদের মুল্যবান ভোট নৌকা মার্কায় দিয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখতে সহায়তা করুন।উঠান বৈঠকে উপস্থিত ভোটারদের উদ্দ্যেশ্যে আরিফিন মোল্লা বলেন আমি আপনাদের কাছে হাত পেতে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য ভিক্ষা চেয়ে নিলাম। ৩০ তারিখ আপনাদের কাছে একটাই অনুরোধ নৌকা মার্কায় আপনারা আপনাদের মুল্যবান ভোট দিয়ে সাদিক আব্দুল্লাহকে জয়যুক্ত করুন।আমরা আমাদের যোগ্য প্রাথীকে বিজয়ী করার লক্ষে তার জন্য আমরা সবাই একত্রিত হয়ে কাজ করবো ।তিনি আরও বলেন, বিগত বিএনপির মেয়রের আমলে আমরা বরিশালে উন্নয়নের ছোয়া আমরা পাইনি। ইনশআল্লাহ নৌকা জয়ী হলে বরিশালে ব্যপক উন্নয়ন হবে আর এজন্য আগামী ৩০ জুলাই নৌকা মার্কায় ভোট দিয়ে বরিশাল নগরীকে একটি উন্নত ও সমৃদ্ধিশালী সিটিতে রূপান্তরিত করুন।প্রচারনা কালে আরিফিন মোল্লার সাথে তার ছোট ভাই মুন্না ওয়াহিদ সহ উপস্থিত ছিলেন আলীগ মনোনীত ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবদুর রশিদ , ওয়ার্ড লীগের সভাপতি মজিবর হক বাবুল তালুকদার,এ্যাডভোকেট রফিকুল ইসলাম ঝন্টু সহ স্থানীয় আ’লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net