নির্বাচনী প্রচারণার সময় হামলা চালিয়ে আহত করার অভিযোগে সাবেক কাউন্সিলর আয়শা তৌহিদ লুনা সহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার ২৫ জুলাই বরিশাল কোতয়ালী মডেল থানায় দক্ষিণ বাংলা বাজার এলাকার মৃত মাজেদ খলিাফার মেয়ে আসমা আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় অন্যান্য আসামীরা হলেন, আয়শা তৌহিদ লুনার বোন মনি, আঃ মতিন মিয়ার ছেলে খায়রুল আবির। এছাড়া আরও ১০/১২ জন অজ্ঞাত আসামী। বাদী গত ২২ জুলাই রবিবার রাত পৌনে ১১টার দিকে বাসায় যাচ্ছিলেন।
পথিমধ্যে কাউন্সিলর প্রার্থী মারুফ আহম্মেদ জিয়ার পক্ষে প্রচারণার জন্য আসামীরা বাংলা বাজার হামলা চালায়। এ সময় বাদীকে এলোপাথারি মারধর করে আসামীরা। বাদীর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে বাদীকে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। গতকাল কিছুটা সুস্থ্য হয়ে মামলাটি দায়ের করেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply