বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩৩

শিরোনাম :
বরিশালে মির্জা আব্বাসের সামনে বিএনপির তৃণমূল কর্মিসভায় হাতাহাতি

বরিশালে মির্জা আব্বাসের সামনে বিএনপির তৃণমূল কর্মিসভায় হাতাহাতি

dynamic-sidebar

মোঃ ফেরদাউছ সিকদার॥ বরিশাল ব‌্যুরো॥  বরিশাল উত্তর জেলা বিএনপির এক কর্মিসভায় বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন। শনিবার দুপুরে অশ্বিনী কুমার হলে এ কর্মিসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপি সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বিএনপি নেতা  মোশাররফ হোসেন মঙ্গুর সমর্থক, মুলাদি পৌর বিএনপির সম্পাদক আল আমিন মঞ্চে বক্তব্য দিতে গেলে তাকে বাধা দেন বিএনপি নেত্রী সেলিমা রহমানের সমর্থক নেতাকর্মীরা। এ সময় উভয় গ্রুপের মধ্যে হ্ট্টগোল ও হাতাহাতি হয়।

এ ছাড়া সামনের চেয়ারে বসা নিয়ে মুলাদী উপজেলা ছাত্রদল ও যুবদলের মধ্যে হ্ট্টগোল ও পরে হাতাহাতি হয়। এ সময় উত্তেজিত কর্মীরা চেয়ার ছুড়ে মারে। মঞ্চ ছাড়াও দুই গ্রুপের কর্মীরা হলের বাইরে কয়েক দফা  হাতাহাতিতে লিপ্ত হয়। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net