, ,

শিরোনাম :
বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা উজিরপুরে বিএনপি কার্যালয়ে চিঠি, ৪ নেতাকে হত্যার হুমকি ব্যাংক হিসাব তলব নিয়ে প্রতিক্রিয়া জানালেন সালমান মুক্তাদির ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, ভ্রাম্যমাণ আদালতে অভিভাবকের কারাদণ্ড বরিশালে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন ববিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থীকে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা চরকাউয়া খেয়াঘাটে বিসিসির জরাজীর্ণ ফলক:দ্রুত অপসারণে বিআইডব্লিউটিএ’র চিঠি চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন, নতুন ডিসি আশরাফুল করিম
দুই দিনের সরকারী সফরে বরিশাল আসছেন আবুল হাসানাত আবদুল্লাহ

দুই দিনের সরকারী সফরে বরিশাল আসছেন আবুল হাসানাত আবদুল্লাহ

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার॥ দুই দিনের সরকারী সফরে আজ বরিশাল আসছেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

১২ ও ১৩ অক্টোবর তিনি বরিশাল জেলায় সফর করবেন। এ উপলক্ষ্যে আজ দুপুর আড়াইটায় মানিকমিয়া এভিনিউস্থ সংসদ সদস্য ভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে। বিকেল সাড়ে ৩ টায় বিমানবন্দরে উপস্থিত হয়ে নভো এয়ার যোগে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকেল ৪ টায় বরিশাল বিমানবন্দরে পৌছে সড়ক পথে গৌরনদী উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন।

গৌরনদী পৌছে বিকেল ৫ টায় উপজেলা হলরুমে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে মত বিনিময় সভায় যোগ দিবেন। মত বিনিময় সভা শেষে রাত ৯ টায় আগৈলঝাড়া উপজেলার সেরালস্থ নিজ বাড়ীতে রাত্রিযাপন করবেন।

১৩ আক্টোবর সকাল সাড়ে ১০ টায় আগৈঝাড়া উপজেলার শ্রীমতি মাতৃমঙ্গল উচ্চ বালিকা বিদ্যালয়ের উদ্দেশ্যে যাত্রা করে ১১টার দিকে আগৈলঝাড়া উপজেলার শারদীয় দূর্গোৎসব পালন উপলক্ষ্যে মতবিনিময় সভায় যোগদান করবেন। পরে বিকেল সাড়ে ৩ টার দিকে আগৈলঝাড়া থেকে বরিশাল বিমান বন্দরের উদ্দ্যেশ্যে যাত্রা করবেন। বিকেল সাড়ে ৪ টায় বরিশাল বিমান বন্দর থেকে নভো এয়ার বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকেল ৫ টায় ঢাকায় উপস্থিত হয়ে নিজ বাসভবনে গমন করবেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net