, ,

শিরোনাম :

নারিকেল গাছ ভেঙে কলেজ শিক্ষার্থীর মৃত্যু।

dynamic-sidebar

বরিশালে নারিকেল গাছ ভেঙে পড়ে মেহেদি হাসান শাওন (২৪) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নগরীর চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাওন নগরীর নবগ্রাম রোড ঈদগাহ সড়কের বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে এবং বরিশাল ইনফরমেশন টেকনোলজি কলেজের (বিআইটিসি) শিক্ষার্থী।

বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মো. ফরিদ হোসেন জানান, সকালে চৌমাথা লেকের পূর্ব পাড়ে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় নারিকেল গাছ ভেঙে পড়ে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় শাওনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net